জাতীয়


অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ জুন ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন, রবিবার

অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সাংবিধানিক নিয়মে হবে। কাউকে বাদ দিয়ে নির্বাচন করার ইচ্ছা নেই। অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। 

রোববার রাজধানীর বনানীতে সেতু ভবনে পদ্মাসেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ায়, অপপ্রচার করে তাদের উপযুক্ত জবাব দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মাসেতু।

সেতুমন্ত্রী বলেন, গত ১৪ বছরে আন্দোলনকে ঢেকে দিয়েছে একটি মাত্র পদ্মাসেতু। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন আমরাও পারি।

তিনি আরো বলেন, পদ্মাসেতু কোনো সরকার বা দলের সম্পদ নয়, এটি জাতির সম্পদ। এটি সংরক্ষণের দায়িত্ব সবার।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে চীনা দূতাবাস। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে বেগম জিয়াকে বিস্কুট, ফল পাঠিয়েছে চীন। এটি প্রধানমন্ত্রীকেও পাঠায়, আমার বাসায়ও পাঠিয়েছে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।