নির্বাচনকেন্দ্রীক আমেরিকার পরমর্শকে স্বাগত জানাবে সরকার, তবে সিদ্ধান্ত নেবে ঢাকা: মোমেন
হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpg&w=3840&q=75)

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পরামর্শকে স্বাগত জানাবে সরকার। তবে এ বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সোমবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি। আরও বললেন, দেশের সক্ষমতা বাড়ায় শক্তিশালী দেশের প্রতিনিধিদের সফর বেড়েছে ঢাকায়। কোনো বলয় নয়, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ঢাকা।প্রসঙ্গত, চলতি মাসের প্রথমার্ধে এবার ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।মার্কিন ভিসানীতি নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতিপয় আমলা, এনজিও মোড়ল উদ্বিগ্ন এই ভিসানীতি নিয়ে।



