Ad

২৬শে মার্চঃ এক নতুন সূর্যোদয়ের গল্প

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
PIoDTBsZeGs5T9yHMx9PdkPFQrPTUA3dWZE5bs33
Durbin News

হুমায়ুন কবির মাসুদঃ

'২৫ শে চেতনা , ২৬ শে শুরু

জন্ম অধিকার বাঙ্গালী

বিশ্ব মাঝে বাংলা জাতীয় ইতিহাস;

যার নেপথ্য নায়ক,

মহান ছাব্বিশে মার্চ।'

১৯৭১ সালের ২৬ মার্চ। বাঙ্গালিদের ইতিহাসে এমন কঠিন আর কষ্টমাখা সূর্যোদয় মানুষ কখনো দেখেনি। কিন্তু বাঙ্গালী জাতি যে পিছু হটবার নয়। কেননা এরা কষ্টকে শক্তিতে রুপান্তর করতে জানে। এ জাতি প্রমাণ করেছে ২৬ শে মার্চ দিনটির কারণেই মূলত নতুন এক সূর্যোদয় হয়েছে। দেশ পেয়েছে লাল সবুজের পতাকা।

২৫ শে মার্চ, সালটি ১৯৭১। মধ্যরাতের পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর যে অমানবিক, হিংস্র মনোভাব আর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তাতে কারোরই বোঝার বাকি ছিল না যে দেশে স্বাধীনতা বাধ্যতামূলক হয়ে পড়েছে৷ গণ কবর আর লাশের স্তুপ যেন বলে দিচ্ছিল দেশ আর নিশ্চুপ থাকিস না। বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাস্তবায়ন করতে ঝাপিয়ে পড়।

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তাইতো সবকিছু বুঝতে পেরে ২৬ শে মার্চের প্রথম প্রহরে নিষ্ঠুর পাকিস্থানী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দেশবাসীর উদ্দেশে স্বাধীনতার বার্তা পাঠান। পরদিন সকাল থেকে সারা দিনে কয়েকবার রেডিও ও ইপিআরের ওয়ারলেসে প্রকাশ করা হয় তার এই বার্তাটি। পরে বার্তাটি চট্টগ্রামের স্থানীয় একটি বেতারকেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ মুষ্ঠিমেয় কয়েকজন বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণাকে তারই পক্ষ হয়ে প্রকাশ করেন। মূলত স্বাধীনতার প্রথম ঘোষণাটি আসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চ রেসকোর্সে দেয়া ভাষণ থেকেই। জাতির পিতার সেদিনের সেই আহ্বানেই ২৬ শে মার্চ থেকে বাঙ্গালি জাতির যার যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পড়ে পাকিস্থানীদের বিরুদ্ধে।

অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙ্গালি মুক্ত হয় সেই বর্বর পশ্চিম পাকিস্থানীদের হাত থেকে।

২৫ শে মার্চের রাতটি ছিল বাঙ্গালির চেতনা বৃন্ধির আর দেশ শত্রু মুক্ত করার জন্য দৃঢ়মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র।

আজ দেশ স্বাধীন কিন্তু বাঙ্গালি এবং বাংলার মানুষ ভুলবে না কখনো সেই সকল বীর সৈনিকদের। নিজের অজান্তেই দেশ প্রেমের চেতনায় সম্মান আর ভালবাসায় স্মরণ করবে সেই সকল জাতিদের যারা দেশকে ভালবেসে জীবনকে উৎসর্গ করেছেন। যারা তাদের নিজের জীবনের বিনিময়ে এনে দিয়েছে এমন লাল আর সবুজের পতাকা।একটি স্বাধীন দেশ। আজকে এই দিনটিতে দূরবীন নিউজের পক্ষ হতে সালাম ও শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সেই বীর সৈনিকদের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad