জাতীয়
নতুন নিয়মে ট্রেনের অনলাইন টিকিট বিড়ম্বনা
রবিবার (২৭ মার্চ) বিশেষ কাজে জামালপুর যাবে রাজধানীর বেসরকারী এক অফিসের কর্মকর্তা মোঃ টিটু মিয়া। কিন্তু নতুন নিয়মে অনলাইন টিকিট কাটতে গিয়ে পড়েছেন বিপর্যয়ে। তিনি বলেন, ‘ আমি বাসে যাতায়াত করতে পারি না। আমি একমাত্র ট্রেনেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু অনলাইনের নতুন নিয়মে কোনভাবেই টিকিট কাটতে পাচ্ছিনা।
সিএনএস কোম্পানির মাধ্যমে টিকিট বিক্রয়ের মেয়াদ শেষ হওয়ায় নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু নানা কারণে টিকিট করতে পারছেন না সাধারণ যাত্রীরা। টিকিট করার জন্য লগইন করতে গেলে ওটিপি, ওয়েবসাইট লোডিং ও সার্ভার সমস্যার কারণে অচলাবস্থা তৈরি হয়েছে রেলের এই টিকিটিং সিস্টেমে।
গত ২০ মার্চ দীর্ঘদিন ধরে টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে আসা সিএনএস কোম্পানির মেয়াদ শেষ হওয়ায় রেলওয়ে সহজ-সিনেসিস-ভিনসেনকে যৌথভাবে দায়িত্ব দেয়। ২০-২৫ তারিখ থেকে বন্ধ থাকার পর ২৬ শে মার্চ সকাল ০৮ টা থেকে রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট(http://www.eticket.railway.gov.bd) থেকে কোটা অনুযায়ী টিকিট প্রদান করার নিয়ম থাকলেও ওয়েবসাইটে লগ ইন করতে পাচ্ছেনা।
নতুন এ নিয়মে টিকিট কাটতে সাধারন জনগণ পড়ছেন বিড়ম্বনায়। দ্রুত এ সমস্যার সমাধান চায় টিটু মিয়ার মতো সাধারন জনগণ।
এ বিষয়ে রেলওয়ের বিভিন্ন কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।
সংশ্লিষ্টরা বলছেন, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি যৌথভাবে টিকিটিং সিস্টেম তৈরি করেছে। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি সহজ-এর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়।
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
‘যে যত ট্রলই করেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না’: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যত ট্রল বা অপপ্রচারই হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী
জাতি ‘অর্ধকানা’ হয়ে গেলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ
চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।

.jpg)







