জাতীয়


আওয়ামী লীগের শান্তি সমাবেশ বুধবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ জুলাই ২০২৩, ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার

আওয়ামী লীগের শান্তি সমাবেশ বুধবার
আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বুধবার ঢাকায় শান্তি সমাবেশের ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। 
সন্ত্রাস ও নৈরা‌জ্যের প্রতিবা‌দে এদিন বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ কর্মসূ‌চি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি ও তার মিত্ররা আন্দোলনের নামে সারাদেশেই সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি ও তার সহযোগীদের দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেব না। তারই প্রেক্ষি‌তে শান্তি সমাবেশ কর‌ছে আওয়ামী লীগ। এ নি‌য়ে সর্বাত্মক প্রস্তুতি র‌য়ে‌ছে ক্ষমতাসীন দলটির।

আগামীকালের অনু‌ষ্ঠেয় সমাবেশে অংশগ্রহণ করবেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ নেতারা। 

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং শান্তি সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এছাড়া বক্তব্য রাখবেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ। 














জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।