জাতীয়


বিএনপির সমাবেশ ঘিরে লোকে লোকারণ্য নয়া পল্টন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ জুলাই ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন, বুধবার

বিএনপির সমাবেশ ঘিরে লোকে লোকারণ্য নয়া পল্টন
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০টি বিভাগীয় শহরে আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ।

দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শুরু হবে।

এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।






জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ফারাক্কা বাঁধে মরুকরণের ঝুঁকিতে ৭ কোটি মানুষ: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং ৭ কোটি মানুষ বর্তমানে মরুভূমির মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনাগুলো ঘটে।