সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতেই নৌবাহিনীকে আধুনিক করা হয়েছে: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না। তবে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতেই নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। বুধবার (১২ জুলাই) দুপরে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত নতুন ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার কমিশনিং করেন তিনি। চারটি জাহাজ ও চারটি ল্যান্ডিং ক্রাফটের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে কমিশন ফরমান তুলে দেন নৌবাহিনী প্রধান।নতুন নৌঘাঁটি ও জাহাজগুলো বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মৎস্য সম্পদসহ সাগরের সম্পদ যাতে কেউ চুরি করতে না পারে সেজন্য ভূমিকা রাখবে।সরকার প্রধান জানান, ২০০৯ থেকে ২০২৩-এ বদলে গেছে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


