Ad

করোনা সংকট কাটিয়ে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
jSR4j07HEduaPACcIji8fj4cuK3apYRskgJSAjwQ
Durbin News

মাসুদ সুমনঃ

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বাঙালি জাতি।

জাতির এই মহান বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা দিনের প্রথম প্রহর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। প্রথম ঘণ্টায় শেষেই শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে ভরে গেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কপালে ও গালে জাতীয় পতাকা, পরনে লাল-সবুজের পোশাক, হাতে হাতে ফুল, লাল-সবুজের শাড়ি কিংবা পাঞ্জাবি পরে শ্রদ্ধা জানাতে আসা শিশু কিশোর, যুবক, বৃদ্ধ, প্রতিবন্ধী সকল বয়সের মানুষের স্রোত মিশে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ফুটে উঠে লাল-সবুজে।

ভোরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের কূটনৈতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য স্মৃতিসৌধে দ্বার খুলে দেওয়া হয়।

ভোরে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এর পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর পর সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র সালাম জানায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল। পাশ থেকে বেজে ওঠে বিউগলের করুণ সুর।

এরপর একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় আয়োজন শেষে স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সব শ্রেণি-পেশার মানুষের জন্য। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বিনম্র চিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের।

শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযুদ্ধরা জানান করোনা সংকট কাটিয়ে দীর্ঘদিন পর এমন সুন্দর অবস্থায় ফিরেছে স্মৃতিসৌধ। বলেন, বাবার হাত ধরে হাতে ফুল নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা ছোট ছোট শিশুদের দেখতে অনিন্দ্য সুন্দর লাগে তাদের কাছে। মহামারীতে দুই বছর তেমন ভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারেনি বাংলাদেশ।

এদিন দূরবীন নিউজের সঙ্গে কথা বলেছেন শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ জানাতে আসা রাজনৈতিক, কূটনীতিক, সমাজকর্মী, সরকারি-বেসরকারি চাকুরে, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থীসহ নানান পেশার মানুষেরা।

এ সময় শ্রদ্ধা জানাতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুব্রত বলেন, করোনা সংকট কাটিয়ে জাতির এই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসতে পেরে গর্বে বুক ভরে যাচ্ছে।

মাহফুজ নামের আরও একজন বলেন, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন। আর তাই সেই যুদ্ধের ইতিহাস জানাতে সন্তানকে নিয়ে স্মৃতিসৌধে এসেছি।

পোশাক কারখানায় কাজ করা সুলাইমান বলেন, করোনার কারণে গত স্বাধীনতা দিবসে আসতে না পারায় এ বছর দিনের প্রথম প্রহরেই ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad