

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপে তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা হয়নি। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চেয়েছে। বাংলাদেশের সংবিধান ও আইন অনুসারে নির্বাচন চেয়েছে। আমরাও বলেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।বর্তমান সরকারের নির্বাচন সংস্কার ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আশ্বস্ত হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।তিনি বলেন, আমরা সংবিধানের ওপর ভিত্তি করে নির্বাচন দেখতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই উঠে না। সংবিধানের কোনো ব্যত্যয় আমরা মানব না।নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, নির্বাচনকালীন সরকার অন্যান্য দেশে যেভাবে থাকে, এখানেও সেভাবে গঠিত হবে।ইইউ প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে দলটির চারজন বৈঠকে অংশে নেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ক্ষমতাসীন দলের প্রতিনিধিদের মধ্যে আরো ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী শাম্মি আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ড. সেলিম মাহ



