ইউরোপে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূত নিয়ে হচ্ছে সম্মেলন, অংশ নেবেন প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


ইউরোপে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ইতালিতে হতে যাচ্ছে এনভয় কনফারেন্স। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই ওই কনফারেন্স হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতদের নিয়ে ওই কনফারেন্স করছেন।এ বিষয়ে সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মোট ১৫টি দূতাবাসের মধ্যে অন্তত ১৩টি দেশে কর্মরত রাষ্ট্রদূতরা ওই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।তিনি আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের বক্তব্য শুনবেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে তাদের দিক নির্দেশনা দেবেন।বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে কর্মরত রাষ্ট্রদূতরা এই বৈঠকে যোগ দেবেন। অস্ট্রিয়া ও পর্তুগালে বর্তমানে কোনও রাষ্ট্রদূত নেই বলে সেখান থেকে কেউ অংশ নেবেন না।উল্লেখ্য, জাতিসংঘের ফুড ও এগ্রিকালচার অর্গানাইজেশন আয়োজিত ফুড সামিটে যোগ দেয়ার জন্য ২৩ থেকে ২৫ জুলাই ইতালি সফর করবেন প্রধানমন্ত্রী।



