

তেল, বিদ্যুৎ এর দাম বৃদ্ধির প্রতিবাদে ক'দিন আগেই চলতি মাসের ২৮ তারিখ হরতাল ডাকে বাম গণতান্ত্রিক ঐক্যজোট।
এদিকে শনিবার এক বিজ্ঞপ্তিতে আগামী ২৮ মার্চের হরতালে ঢাকা, শহরতলী ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি আরও জানান, বাম দলের ডাকা এই হরতাল নিয়ে আলোচনায় বসেন ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকরা। শনিবার বিকালে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অযৌক্তিক কারণে হরতাল ডাকায় নেতারা এই হরতালের বিপক্ষে সমর্থন দেয়। এ সময় আগামী ২৮ মার্চ রাজধানী, শহরতলী এবং আন্তঃজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলেও মতামত দেন তারা। এদিন গাড়ি চলাচলে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানান পরিবহন নেতারা।



