Ad

কমিউনিটি সোলার সিস্টেম পাহাড়ের দুর্গম এলাকার শিক্ষার্থীদের আলোকিত করছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
WhatsApp Image 2023-07-21 at 11.42.38
Durbin News

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত নগরে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা আলোকিত হয়ে একদিন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হয়ে ওঠবে। তিনি বলেন, কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। ১৯ বছর দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আধুনিক পার্বত্যাঞ্চল গড়ে তুলতে পাহাড়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৩ লাখ মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত সুবিধার আওতায় এনেছে। আর এসব কিছুর অবদান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।গতকাল বান্দরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষীদের জীবন মান উন্নয়নে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচ যন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমতল এলাকার মত পার্বত্য এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। মন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম বিদ্যুৎবিহীন এলাকায় সরকারের বিনামুল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে ওঠেছে। দুর্গম এলাকার চাষীদের জন্য সরকার বিনামুল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে,আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন তরান্বিত হচ্ছে।সভা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যদের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, ৪টি পাম্প মেশিন এবং ৫টি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad