

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রবিবার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট রোমের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে অংশ নিতে রোমে যাচ্ছেন তিনি। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার। এরপর নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাইডলাইনে বৈঠকের সম্ভাবনা আছে।ছবি: বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে গত বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফরে জ্বালানি ও সংস্কৃতি নিয়ে দুটি সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা আছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত খাদ্য সম্মেলনে অংশগ্রহণের জন্য রোমে যাবেন তিনি। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে শেখ হাসিনার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি জানান, ইতালিতে অনেক বাংলাদেশি থাকেন। দেশটিতে তাদের বসবাস নিয়মিত করার জন্য আমরা অনুরোধ করবো। উল্লেখ্য, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি ইতালিতে রয়েছেন। তাদের একটি বড় অংশই সেখানে অবৈধভাবে অবস্থান করছেন।



