

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ভেতরে নার্সিং ইনস্টিটিউটের মেসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
রোববার সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা এক ঘন্টা চেষ্টার পর পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।



