নুরের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখছে র্যাব
হেড অফ ডিজিটাল মিডিয়া


গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র্যাব।সোমবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।নুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ করছে আমাদের গোয়েন্দারা। সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে।বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনএফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেও পারে বলেন খন্দকার আল মঈন বলেন।



