Ad

পালাতে চেয়েছিল শ্যুটার আকাশ, অস্ত্র-বাইক পায় একদিন আগে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
NNP3OFbl4h3U5VWQwluODGfuj31DsAddTsVVusQT
Durbin News

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার পর দেশ ছেড়ে পালাতে চেয়েছিল শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশ (৩৪)। এজন্য কিলিং মিশন শেষে জয়পুরহাট সীমান্তে যান তিনি।

আকাশকে গ্রেপ্তারের পর রোববার (২৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া জেলা পুলিশের সহযোগিতায় বগুড়া থেকে আকাশকে গ্রেপ্তার করে ডিবির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

ডিবি প্রধান জানান, আকাশ ভাড়াটে খুনি। সে ঘটনার পাঁচদিন আগে টিপুকে হত্যার কন্টাক্ট পায়। তবে কাকে খুন করতে হবে সেই নাম জানতে পারেন তিনদিন আগে। ঘটনার একদিন আগে আকাশের হাতে তুলে দেয়া হয় অস্ত্র ও মোটরসাইকেল। এই খুনের বিনিময়ে আকাশকে কোন টাকা দেওয়া হয়নি। নিজের নামে থাকা মামলাগুলো তুলে নেওয়াসহ বিশেষ সুবিধা পাওয়ার আশ্বাসে আকাশ এ হত্যাকাণ্ড ঘটাতে রাজি হয়। তার নামে ডিএমপির বিভিন্ন থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে।

টিপুকে খুনের জন্য আকাশকে কারা ভাড়া করেছিল জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, কারা ভাড়া করেছিল, তাদের কয়েকজনের নাম সে বলেছে। আমরা সেগুলো যাচাই করছি। তদন্তের স্বার্থে এখনই কারও নাম জানানো যাচ্ছে না।

ডিবির এই কর্মকর্তা বলেন, অনেকদিন পর শ্যুটিং কিলিংয়ের ঘটনা ঘটেছে। আমরা দিনরাত পরিশ্রম করেছি। শ্যুটিং মিশনে অনেকগুলো গুলি ছোঁড়া হয়। মূল কিলার গ্রেপ্তার হয়েছে। এখন তদন্তে জানা যাবে মোটিভ। আর কারা ছিল, কি কারণে খুন, পেছনে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।

এ কে এম হাফিজ আক্তার জানান, ঘটনার আগের দিনও টিপুকে হত্যার চেষ্টা করে আকাশ। এ জন্য টিপুকে তার রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার রাস্তায় অনুসরণ এবং গুলি করার প্রস্তুতি নেন তিনি। কিন্তু সেদিন বেশি লোকজন থাকায় ব্যর্থ হন। পরে ঘটনার দিন অজ্ঞাত ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকাশকে ফোন করে টিপুর অবস্থান জানায়। সংবাদ পেয়ে আকাশ টিপুর রেস্টুরেন্টের সামনে গিয়ে গুলি করার প্রস্তুতি নেয়। কিন্তু তখনও টিপু অনেক লোকের ভেতর থাকায় গুলি করতে পারেনি আকাশ।

পরে টিপুর গাড়ি অনুসরণ করে শাহজাহানপুর রেললাইনের আগে আমতলা সংলগ্ন রাস্তা পর্যন্ত আসে গ্রেপ্তার আকাশ। সেখানে টিপুর গাড়ি যানজটে আটকা পড়লে আকাশ টিপুকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায়। পরে তার দুই বন্ধুর সহযোগিতায় আত্মগোপনে থাকে যোগ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।

তিনি আরো জানান, টিপু হত্যার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নেয় আকাশ। এজন্য শুক্রবার (২৫ মার্চ) জয়পুরহাট সীমান্তেও যান তিনি। সীমান্ত পাড়ি দিতে ব্যার্থ হলে আকাশ জয়পুরহাট থেকে বগুড়া ফেরত আসার সময় বগুড়া জেলা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে । এরপর তাকে ঢাকার গোয়েন্দা কার্যলয়ে নিয়ে আসা হয়।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। শ্যুটার ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছুঁড়ে। যার ১০টিই লাগে টিপুর শরীরে।

এ সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের আরেক এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন টিপুর গাড়িচালক মুন্নাও।

এ ঘটনায় শুক্রবার টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শাহজাহানপুর থানায় মামলা করেন।

টিপু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যহত আছে বলে জানান ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad