Ad

বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরীব ও অস্বচ্ছল মানুষদের মাঝে রিক্সা বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
WhatsApp Image 2023-07-28 at 14.37.34
Durbin News

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমনত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রতিনিধিদের বলেন, গরীব ও অস্বচ্ছল মানুষদের পাশে থাকতে। মন্ত্রী বলেন, দেশের গরীব ও অস্বচ্ছল মানুষদের স্বাবলম্বি করতে সর্বোচ্চ সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের সবসময়ই পরামর্শ দিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে দেশব্যাপী বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে, হিজড়া ভাতা, বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান করে আসছে আওয়ামী লীগ সরকার। আজ বান্দরবান সদরে রাজার মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় মানুষের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, বর্তমান গরীব বান্ধব সরকার দেশের গরীব ও অস্বচ্ছল মানুষদের ভাগোন্নয়নে কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, সরকার গৃহহীনদের জন্য জায়গাসহ গৃহ তৈরি করে দিচ্ছে। একটি বাড়ি, একটি খামার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মিশ্র ফলের বাগান সৃজন করা। নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গাভী বিতরণ, কৃষিক্ষেত্রে ও গৃহস্থালী কাজে নারীদের স্বাবলম্বি করতে বিভিন্ন কৃষি সরঞ্জাম উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, যেসব দুর্গম জায়গায় বিদ্যুৎ নাই, সেসব জায়গায় বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, পাহাড়ি মানুষের দুর্গম পথে চলাচলের পথ সহজ করতে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার। মন্ত্রী আরও বলেন, শিক্ষার প্রসারে পার্বত্য অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার। বান্দরবান জেলার শিক্ষার ব্যবস্থার উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বীর বাহাদুর বলেন, যেখানে বান্দরবানে একটি-দুইটি কলেজ ছিল, বর্তমানে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৪ বছরে ১৪টি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, বান্দরবানের প্রতিটি উপজেলায় হাইস্কুল হয়েছে, কলেজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, হাসপাতাল হয়েছে, এ্যাম্বুলেন্স হয়েছে, ফায়ার ব্রিগ্রেড স্টেশন হয়েছে। তিনি বলেন, এখানকার অস্বচ্ছল ভাইয়েরা যারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন, আপনাদের আয়ের সংস্থান এ রিক্সা শুধুমাত্র জীবিকা নির্বাহে ব্যবহার করবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সকলকে দোয়া করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকল শ্রেণীকে একসাথে সামনে এগিয়ে যেতে হবে। কাউকে পেছনে ফেলে দেশের উন্নয়ন তরান্বিত হবে না। সকলের সমঅধিকার নিশ্চিত এবং সুজলা সুফলা একটি বাংলাদেশ তৈরি করতে সবাইকে যার যার অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী। মন্ত্রী বান্দরবানকে কৃষি ফলনে সবুজ বিপ্লবের নগরী আখ্যা দিয়ে বলেন, বান্দরবানের উৎপাদিত আম, কাঁঠাল, আনারস, কলা, ড্রাগন ফল বান্দরবানকে সবুজ বিপ্লবের নগরীতে পরিণত করেছে। তিনি বলেন, বান্দরবান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলায় পরিণত হওয়ার দিকে এগুচ্ছে। আর এসব কিছুর প্রেরণা প্রদানকারী হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বান্দরবান জেলা সদরের ২০ জন গরীব ও অসচ্ছল ব্যক্তিকে শেখ হাসিনার উপহার হিসেবে প্রত্যেককে ১টি করে রিক্সা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস আক্তার, সহকারী পুলিশ সুপার মো. মোজাফফর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad