Ad

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দুই-একদিনের মধ্যে টাস্কফোর্স’

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bUWecrjV2cbEWuajPx33SR2m4yVtd9IplHI9G0f1
Durbin News

নিজস্ব প্রতিবেদক:নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ন্ত্রণে আনতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেন প্রশ্রয় না পায়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করা হবে যাতে কেউ সুযোগটা না নিতে পারে।

মন্ত্রী বলেন, সরকার কিন্তু অত্যন্ত পজিটিভলি কনসিডার করছে যে, মূল্য কোনটা হওয়া উচিত। যারা বেশি দামে পণ্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব, এটা বলতে পারি।

তিনি জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে ভ্যাট ও ট্যাক্স কমাতে সোমবার এসআরও ঘোষণা করবে সরকার।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সারাবিশ্বে তেলের দাম বেড়েছে, এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। সে কারণে তেলের দাম কিছুটা বেড়েছে।

তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়া থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ গম-চাল আমদানি করা হয়। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে এ খাদ্যশস্য আমদানিও হুমকির মুখে। তবে বিকল্প পদ্ধতিতে সংকট মোকাবিলার বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

আগামী রমজানে খাদ্যের কোনো সংকট যাতে না হয়, সে জন্য সাপ্লাই চেইন মেইনটেইন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেউ যাতে স্টক করে দাম বাড়াতে না পারে। স্বল্প মূল্যে পণ্য পাওয়ার জন্য ওএমএস আরও বৃদ্ধি করা হবে।

রমজানে চাহিদা বিবেচনা করে ব্যবসায়ীদের তড়িৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চাল ও গমের সাপ্লাইয়ে যাতে ঘাটতি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। এমনকি আসন্ন রমজানে যেন গ্যাস ও বিদ্যুৎ সাপ্লাই ঠিক থাকে, সে বিষয়েও মনিটরিং করা হচ্ছে।

বৈঠকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad