Ad

নোয়াখালীতে গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
p7jHPSLtIrf0SRBfI3bw0BDv0gUHn1yKFwdKAMi7
Durbin News

স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ফাঁসির দাবিতে নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্বজনরা।

রোববার (২৭ মার্চ) সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এতে নিহতের পরিবার ও স্বজনরা ছাড়াও এলাকাবাসীরা অংশ নেন। পরে তারা ওই এসআইয়ের বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

এর আগে চট্টগ্রামের হালিশহরে নিজ বাসায় স্ত্রী ফাতেমা আক্তার কলিকে হত্যার অভিযোগ উঠে মিজানুর রহমান জাবেদ নামে ওই এসআইয়ের বিরুদ্ধে।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা জানান, ২০১৪ সালে পারিবারিকভাবে বিয়ে হয় এসআই জাবেদ ও কলির। জাবেদ নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা এবং কলি একই উপজেলার কাদিরহানিফের বাসিন্দা। বর্তমানে তারা চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলকায় বসবাস করত। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, জাবেদ বিয়ের আড়াই বছর পর পরকীয়ায় জড়িয়ে পড়েন। কলি এর প্রতিবাদ করলে তাকে নানা ভাবে নির্যাতন করেন জাবেদ। কলিকে বেশ কয়েকদিন মারধর করেন তিনি। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার বৈঠকও করা হয়। সর্বশেষ শুক্রবার (২৫ মার্চ) দুপুরে কলিকে পিটিয়ে হত্যা করেন জাবেদ ও তার বন্ধু বাদশা। পরে আত্মহত্যা বলে ঘটনাটি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন জাবেদ।

এই ঘটনায় রোববার (২৭ মার্চ) জাবেদের বিরুদ্ধে হালিশহর থানায় একটি হত্যা মামলা করেন কলির বাবা আহছান উল্যাহ্।

এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে আনা হয় কলির মরদেহ। পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ওই গৃহবধূকে হত্যার অভিযোগে স্বজনরা তার স্বামীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তে পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad