Ad

দেশের মানুষ বিএনপির অগ্নিসন্ত্রাসের রূপ আবারও দেখল: প্রধানমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prime-minister-sheikh-hasina-1609773931892
Durbin News

বিএনপি একটি অগ্নিসন্ত্রাসী দল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের (বিএনপি) চরিত্রের কথা তো দেশের মানুষ জানে। তারা যে অগ্নিসন্ত্রাসী সেটা গতকালও দেশের মানুষ দেখল।’ রবিবার সকালে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি গতকালকেও আগুন সন্ত্রাস করছে তা তো দেখেছেন। কতগুলো বাস পুড়িয়েছে। এর আগে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি।গতকালকেও তাদের ভয়ংকর অগ্নিসন্ত্রাসী রূপ আবার দেখল। বাংলাদেশে যেন বিএনপি আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষতি করতে না পারে, সেজন্য সবার কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশে বলেন, সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এগুলো থেকে যেন বিরত থাকে মানুষ সেজন্য খুতবার মাধ্যমে সচেতন করতে হবে।শেখ হাসিনা বলেন, সমাজে বাল্যবিবাহ রোধ করতে মানুষকে সচেতন করতে হবে। শিক্ষার প্রতি সবাইকে ধাবিত করতে হবে। জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছেলে-মেয়ে যেন সম্পৃক্ত না হয় এজন্য সতর্ক থাকতে হবে।বর্তমান সরকারের জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ইসলামের নামে জঙ্গিবাদী কার্যক্রম করে ইসলামের সুনাম নষ্ট করছে মুষ্টিমেয় কিছু মানুষ। এজন্য আমাদের পবিত্র ধর্ম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেটা যেন না হয়। জঙ্গিবাদ সন্ত্রাস আমাদের জিরো টলারেন্স, কোনোভাবে আমরা তা সহ্য করব না। এই পথে বাংলাদেশ এগিয়ে যাবে না।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad