জাতীয়


‘নিত্যপণ্যের ভ্যাট-ট্যাক্স কমানোর কথা ভাবছে সরকার’


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ মার্চ ২০২২, ০২:১৭ অপরাহ্ন, রবিবার

‘নিত্যপণ্যের ভ্যাট-ট্যাক্স কমানোর কথা ভাবছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপণ্যের মজুদ নিয়ন্ত্রণসহ ভ্যাট-ট্যাক্স কমানো বা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ওএমএস কার্যক্রম ও পণ্যের সরবরাহ বাড়াবো এবং মজুদ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত হয়েছে।


দ্রব্যমূল্যের লাগাম টানতে রোববার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন। 


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে মিনি কেবিনেটের মতো আলোচনা সভা হয়েছে। আমাদের মন্ত্রিসভার সদস্যরা এখানে আছেন। সংশ্লিষ্ট প্রত্যেক বিভাগের সচিব উপস্থিত ছিলেন। আপনারা জানেন সারা বিশ্বে ভোজ্যতেলের দাম বাড়ছে। দাম বাড়ার একটা মাত্রা আছে। কিন্তু আমরা প্রতিদিনই দেখছি দাম বাড়ছে। সেটার প্রভাব আমাদের দেশেও আসছে। আমাদের দেশে যেটা আসছে আপনারা লক্ষ্য করছেন। রোজার মধ্যে অন্যান্য জিনিসেরও দাম বাড়তে পারে সেটা মাথায় রেখে আজকে আমরা বসেছিলাম।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধাবস্থা সেই যুদ্ধাবস্থাতে ফুয়েলের সরবরাহ, গ্যাসের সরবরাহ কিছু কিছু জায়গায় কমছে। সেটা সারা বিশ্বেই কমছে। আমাদের দেশও সেখানে ইফেক্টেড হচ্ছে কিংবা হবে। গমের সাপ্লাই যেহেতু ইউক্রেন ও রাশিয়া থেকে আসতো, সেখানেও আমরা একটা অসুবিধায় পড়তে পারি, দাম বৃদ্ধি করতে পারে। কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখতে পারবো কিংবা একটা সহনীয় পর্যায়ে রাখতে পারবো সেজন্য আজকের সভাটি হয়েছে।  


সভার সিদ্ধান্ত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন থেকেই ওএমএসের যে কার্যক্রম বৃদ্ধি করবো যাতে করে ন্যায্যমূল্যে কিংবা স্বল্পমূল্যে জনগণের হাতে পৌঁছে দিতে পারি। দ্রব্যের যে সাপ্লাই চেইন সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবো। খাদ্যদ্রব্য কিংবা অ্যাসেন্সিয়াল পণ্যের সাপ্লাই চেইন যাতে ঠিক থাকে। প্রোডাক্ট স্টক যে যেখানেই রাখেন সেই স্টকটা আমরা নিয়ন্ত্রণ করবো কেউ যেন স্টক বেশি রেখে, মজুদ বেশি করে দ্রব্যমূল্য না বাড়াতে পারে।  


ভোজ্যতেলের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে দাম বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক টন সয়াবিন তেলের মূল্য এক বছর আগে ছিল ১ হাজার ২৩৫ ডলার, পামওয়েল ছিল ১ হাজার ৩২ ডলার। গত ৯ মার্চ সয়াবিন তেল ১ হাজার ২৩৫ থেকে বেড়ে ১ হাজার ৯৩০ ডলার এসেছে। পামওয়েল হয়েছে ১ হাজার ৮৯৭ ডলার। এ যে অস্বাভাবিক বৃদ্ধির চাপে তেল আমদানি করতে হচ্ছে। আমাদের চাহিদার ১০ শতাংশ বেশি উৎপাদন হয় না। আমাদের পুরোটাই আমদানি নির্ভর। কাজেই পরিস্থিতি কী হতে পারে তা নিশ্চয়ই উপলব্ধি করছেন। তেলের দাম সহনীয় রাখার জন্য দাম যেভাবে বাড়ছে দেশবাসীকে সহনীয় পর্যায়ে দিতে আজকের এ মিটিং। আমরা সাপ্লাই সোর্স, স্টক সোর্স এবং যেকোনো উপায়ে দাম যেন অস্বাভাবিক বৃদ্ধি না হয় সেটার দিকে নজর রাখবো। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি।


নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ভ্যাট-ট্যাক্স তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাট-ট্যাক্সের কথা চলে এসেছে। ভ্যাট-ট্যাক্স কমানো যায় কিনা আমরা সেটা নিয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছি খুব শিগগিরই। প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স কমানো বা তুলে দেওয়া, ডিউটি কিংবা ট্যাক্স যেটাই হোক। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর অর্থাৎ ভোজ্যতেল, চিনির ওপর কতখানি কমানো যায় আমরা শিগগিরই একটা ঘোষণা দেব।  


মন্ত্রী বলেন, রোজার আগাম অতিরিক্ত চাহিদা বিবেচনা করে তড়িৎ আমদানির ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমান বিশ্বের পরিস্থিতি মোকাবিলায় আমরা আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে কীভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি, সোর্স বাড়ানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা মোটামুটি সবাইকে উৎসাহ প্রদান করবো যাতে করে এ সমস্ত জিনিসগুলো আমদানি করে মার্কেট স্থিতিশীল রাখে।  


স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, অর্থসচিব, বাণিজ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।  


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।