ভোটের আগে উন্নয়নের মহাযজ্ঞ দেখবে দেশ, একদিনেই উদ্বোধন হচ্ছে দেড়শ সেতু
হেড অফ ডিজিটাল মিডিয়া


আগামী সেপ্টেম্বর মাসে একদিনেই দেড়শ সেতু উদ্বোধন করা হবে। এছাড়া, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে। এই দুই মেগাপ্রকল্পই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীর সেতুভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল চলাচল চালু হবে অক্টোবরের মাঝামাঝি।দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেছেন, বিদেশিরা শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে। তারা তত্ত্বাবধায়ক বা সংসদ বিলুপ্তি নিয়ে কথা বলেননি।তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সংসদও বিলুপ্ত হবে না বলে এ সময় সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বললেন, বিএনপি 'হাওয়া থেকে পাওয়া' এমন দিবাস্বপ্ন অনেকদিন ধরেই দেখছে। কিন্তু তাদের এই দিবাস্বপ্ন, দিবাস্বপ্নই থেকে যাবে।



