জাতীয়
বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ চান না চীনা প্রেসিডেন্ট
গতকাল বুধবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার এক বৈঠকে চীনের পক্ষ থেকে এ কথা বলা হয়। খবর চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক পরিপূরকতাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার আহ্বান জানান শি জিনপিং। জোহানেসবার্গে চলমান ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীনা প্রেসিডেন্ট অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান।
শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ঐতিহাসিক। উভয় পক্ষ ২০১৬ সালে সেই দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করেছে। বিষয়টি দুই দেশের সহযোগিতাকে আরও গভীর করার দিকটিকেই নির্দেশ করে।
চীনা প্রেসিডন্টে আরও বলেন, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের সংগ্রামকে সমর্থন করে চীন এবং বাংলাদেশে বাইরের শক্তির সব ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করে। যাতে দেশটি অভ্যন্তরীণ ঐক্য এবং স্থিতিশীলতা ধরে রাখতে পারে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবন অর্জন করতে পারে।
এ সময় চীনের প্রেসিডেন্ট জানান, চীনা পক্ষ বাংলাদেশের সঙ্গে উভয় পক্ষের মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করতে আগ্রহী। যাতে উভয় দেশই তাদের কাঙ্ক্ষিত স্বার্থ আদায় করতে পারে। দুই পক্ষেরই উচিত কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে বিভিন্ন মাত্রায় লেনদেন আরও বাড়ানো।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







