

অনলাইন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণ করা হচ্ছে। হাইকোর্টের আদেশে তার সকল বক্তব্য সরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব মঙ্গলবার (২৯ আগস্ট) আদালতকে এ তথ্য জানিয়েছেন। আরও জানান, তারেক রহমানের বক্তব্যের অনলাইন ইউআরএল তালিকা করে পুরোদমে সরানোর কাজ শুরু করেছে সংস্থাটি। দেশের বাইরে থেকে কেউ লাইভ দিলে সেটা মনিটরিং করা একটু জটিল, তবে চেষ্টা অব্যাহত রয়েছে।তারেক রহমানের বক্তব্য, বিবৃতি ও ভাষণ অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে গতকাল সোমবার বিটিআরসিকে নির্দেশ দেন হাইকোর্ট।



