

দেশের বাজারে ডিমের দাম কমলে তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি পেঁয়াজ-মরিচ শুকিয়ে সংরক্ষণেরও পরামর্শ দিয়েছেন তিনি।ব্রিকস সম্মেলনে যোগদান পরবর্তী মঙ্গলবার (২৯ আগস্ট) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার প্রধান বলেছেন, সিন্ডিকেট ভাঙা যাবে না এটা কোনো কথা না। কে কত বড় শক্তিশালী আমি দেখব। সিন্ডিকেট ভাঙা যাবে না এমন কিছু বাণিজ্যমন্ত্রী বলে থাকলে তাকে আমি ধরব।সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে পারেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘কে বলেছে এই কথা? আমি বাণিজ্যমন্ত্রীকে ধরছি।’তিনি আরও বলেন, দেশে একটা শ্রেণি আছে, যারা সিন্ডিকেট করে ব্যবসা করে। যখনই তারা আর্টিফিশিয়ালি দাম বাড়ায়, আমরা তখন আমদানি করি। বিকল্প ব্যবস্থা করি, যেন তারা বাধ্য হয় দাম কমাতে।জনগণকে যার যার অবস্থান থেকে কিছু না কিছু উৎপাদন করতে এ সময় আহ্বান জানান প্রধানমন্ত্রী। বললেন, উৎপাদন বাড়াতে পারলে সিন্ডিকেট এমনিতেই শেষ হয়ে।


