Ad

বান্দরবানের বন্যা দুর্গত মানুষ স্বাভাবিক জীবনে না ফিরা পর্যন্ত ত্রাণ বিতরণ আব্যাহত থাকবে- পার্বত্য মন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
WhatsApp Image 2023-08-31 at 23.03.42
Durbin News

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, যতদিন না বান্দরবানের বন্যা দুর্গত মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে, ততোদিন ত্রাণ বিতরণ কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের মতো মানুষের অসচেতনতার কারণেই হয়ে থাকে। ক্ষুদ্র লাভের আশায় কেউ কেউ পাহাড় কেটে, ঝিড়ি-ঝর্ণার পাথর তুলে প্রকৃতিকে ধংস করছে। আর খাল-বিল নালার পানি প্রবাহকে দখল করে অট্টালিকা গড়ে তোলা হচ্ছে। এসব কারণেই প্রকৃতির বিরুপ আচরণের প্রভাব পড়ছে এবং অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মন্ত্রী বন ও পরিবেশ রক্ষার্থে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারীদের ধ্বংসাত্মক কাজ পরিহার করার জন্য হুশিয়ার করে দেন। আজ বান্দরবানের রেইচা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের দুর্গত মানুষদের সহযোগিতা প্রদানের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাও দুর্গতদের ত্রাণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।বান্দরবান সদর ইউনিয় ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য ও পানীয়, ঔষধ ক্রয়ের জন্য প্রতি পরিবারকে ৫ হাজার ৫শত টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি উপকরণ ওয়াশকিটস্ প্যাকেজ ও প্রদান করা হয়। উল্লেখ্য, পর্যায়ক্রমে বান্দরবান জেলাসহ নির্বাচিত এলাকায় মোট ৩,৭৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তাও উপকরণ বিতরণ করা হবে। কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।আয়োজকেরা জানান, কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ এর মাধ্যমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্সি সরকার এবং সিআরএস-এর আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩,৭৫০ পরিবারকে সহায়তা প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে কারিতাস বাংলাদেশ। স্থানীয় সংস্থা হিসেবে এতে বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে বান্দরবানের হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও রাঙ্গামাটিতে আশিকা।অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad