

৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া সামিটে’ যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।সফরে রাষ্ট্রপতির সাথে রয়েছেন তার সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানা। এই সফরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আইওরা মহাসচিব এবং আরও কয়েকজন রাষ্ট্রীয় নেতার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন মো. সাহাবুদ্দিন।সম্মেলনে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ সেপ্টেম্বর জাকার্তা থেকে সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর দেশে ফেরার কথা রয়েছে তার।



