

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন, আইন মন্ত্রণালয় আলাদা সেল করে বিরোধী নেতাদের কারাগারে পাঠাচ্ছে। ব্যক্তিগত প্রতিহিংসার কারণে সাজা দিয়ে ড. ইউনূসকে কারাগারে পাঠাতে চায়। বিএনপি ড. ইউনূসের ওপর নয়, জনগণের ওপর ভর করেছে।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান রচিত ‘নব্বই’র গণঅভ্যত্থান-আমার কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।প্রসঙ্গত, গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আসলে আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনূসের আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে জাতি টিকে থাকবে কি না সেই সন্ধিক্ষণে রয়েছে। নির্বাচন চাই, নির্বাচন ছাড়া পরিবর্তনের উপায় নেই। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। হাজার-হাজার বিএনপি নেতাকর্মী আদালতে ভিড় করছেন, এটা প্রতিদিনকার দৃশ্য।বিএনপি মহাসচিব বলেন, মৃত্যু ও জেলের পরোয়া না করে রাজপথে নেমে দাবি আদায় করতে হবে। দেড় মাসের মধ্যে নিজেকেও জেলে যেতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।


