

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় তিনি এই আহ্বান জানান।এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ল্যাভরভ। পরে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং পরিদর্শন বইয়ে তার অনুভূতি লেখেন।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার পর পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে এ সফরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।দিল্লির উদ্দেশে দুপুরে ঢাকা ত্যাগ করেন সের্গেই ল্যাভরভ। দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ল্যাভরভ। এটিই কোনো রুশ পরররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।



