জাতীয়


হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত, তিনটি সমঝোতা চুক্তি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার

হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত, তিনটি সমঝোতা চুক্তি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠকে বসেন শেখ হাসিনা। এতে দ্বিপাক্ষিক অমীমাংসিত নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের প্রসঙ্গে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, এতে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। বিদ্যমান সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে কথা বলেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

তিনটি সমঝোতা সই হয়েছে বলেও জানান তিনি। যার মধ্যে আছে কৃষি গবেষণা ও প্রশিক্ষণ, সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধি, পারস্পরিক লেনদেন আরও সহজ করা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক ছাড়াও নরেন্দ্র মোদির সাথে একান্ত বৈঠক করেছেন শেখ হাসিনা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে ভারত।

এদিকে, ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান মোদি। শেখ হাসিনা গাড়িতে করে সেখানে পৌঁছালে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান মোদি। এই সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। আলোচনার সময়ও তাদের প্রাণোচ্ছল দেখা যায়।

বিশ্বের ২০ শীর্ষ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান সরকার প্রধান। আগামীকাল দিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে তাতে পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জি-২০ বৈঠকের পাশাপাশি সাইড লাইনে সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনাসহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের সম্মেলনে বাংলাদেশসহ নয়টি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে জোটটির চেয়ারম্যান ভারত।

১০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে নয়াদিল্লি থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।