Ad

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
WhatsApp Image 2023-09-08 at 19.58.50
Durbin News

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গরীব ও অসহায়দের পাশে ছিল, আগামীতেও থাকবে। এই সরকারের আমলে দেশের গরীব ও অসহায়দের কল্যাণে সরকারের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং যার ফলে দেশ সমৃদ্ধির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে।আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকেন্দ্রিক কৃষি সরঞ্জাম, শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা সামগ্রী এবং আপদকালীন পরিস্থিতি মোকাবেলা কর্মসুচীর আওতায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব মন্তব্য করেন।মন্ত্রী বীর বাহাদুর ‍উশৈসিং এমপি আরও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করছে। মন্ত্রী আরও বলেন, বান্দরবানের কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানি পাম্ম মেশিন পাচ্ছে। এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মর্যাদার আসনে স্থান করে নিতে দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে আজ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সহায়তায়, তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর এতে অনেকেই উপকৃত হয়েছে এবং হচ্ছে। বর্তমান সরকার সমতলের মত পার্বত্য এলাকার উন্নয়ন করে যাচ্ছে আর তার কারণেই পার্বত্য এলাকা এখন শান্তি আর সম্প্রীতির এক অন্যন্য উদাহরণ।অনুষ্ঠানের শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সমবায় বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণীর ২২জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর হাতে নিয়োগপত্র, ৯৮টি প্রতিষ্ঠানকে কম্বাইন হারভেস্ট ও পাওয়ায় টিলার, ৫৫টি প্রতিষ্ঠানকে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সামগ্রীসহ বিভিন্ন অনুদানের চেক বিতরণ করেন।এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কমকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, ইউএনডিপির জেলা ম্যানেজার খুশী রায় ত্রিপুরাসহ সরকারী বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad