

তারেক জিয়াকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়টি কীভাবে সম্পন্ন হবে সেটা পরে জানাতে পারবো। বিষয়টি তদারকি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই তারেক রহমানসহ অন্যান্যদের ফিরিয়ে আনার বিষয়টি সামনে আসবে। তবে এটা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। আর দেশটিতে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে কি না এটা খতিয়ে দেখা হয়নি। এটা আইনি বিষয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেন তিনি।এডিসি হারুনের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, এডিসি হারুন-অর-রশীদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর ভিত্তিতে বিভাগীয় মামলা হতে পারে। ভুক্তভোগী মামলা করলে আইনি দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গত, গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে গিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধর করা হয়। আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন-অর-রশীদ তাদের থানায় নিয়ে বেড়ধক পেটান।


