Ad

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ভাস্কর্য উদ্বোধন করলেন সেনা প্রধান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
HkInaGJa7skUDlbpD8dL6pPAl5BzzAlqLzK0buIq
Durbin News

চট্টগ্রাম সেনানিবাসের ‘দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার’এ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ অক্টোবর ১৯৭১ সালে প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সের সদস্য হিসেবে ১ম ইস্ট বেংগল রেজিমেন্ট , সিনিয়র টাইগার্সে কমিশন লাভ করেন।

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সিনিয়র টাইগার্স হতে ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন, যা ইস্ট বেংগল রেজিমেন্টের জন্য বিরল সম্মান ও গর্বের বিষয়।

বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল, সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্রশিক্ষণ সেন্টার ইবিআরসি এর প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে বর্তমান সরকারের অনুমোদনক্রমে একটি দৃষ্টিনন্দন ও পূর্ণাঙ্গ একাডেমিক ভবন নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয় ‘শেখ কামাল কমপ্লেক্স’।

সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা গত ২৭ অক্টোবর ২০১৭ তারিখে এই ভবনের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায়, ইস্ট বেংগল রেজিমেন্টের সূর্য সন্তান শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ এই ভবনের সামনে তাঁর একটি ‘আবক্ষ ভাস্কর্য’ স্থাপন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্টডক, ভিসি বিইউপি, এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা।

এর আগে সেনাবাহিনী প্রধান দুপুরে ঢাকার পূর্বাচলে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিদ্যালয়টিকে একটি বাস উপহার প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, কোয়াটার মাস্টার জেনারেল, জিওসি লজিস্টিকস এরিয়াসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে ৬২তম এ প্রতিষ্ঠানটি ১৩৫ কাঠা জমির উপর নির্মিত ৯৫০০০ স্কয়ার ফিটের ৭ তলা বিশিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের ধারণ ক্ষমতা ২০০০ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ০১ জানুয়ারি ২০২২ তারিখে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। এ প্রতিষ্ঠানটি একটি মাইলফলক হিসেবে জলসিঁড়ি আবাসন ও রাজউক পূর্বাচলসহ পার্শ্ববর্তী এলাকায় শিক্ষা সম্প্রসারণে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad