বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আবারও তাগিদ দিলো যুক্তরাষ্ট্র
হেড অফ ডিজিটাল মিডিয়া


বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আবারও তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরির ওপরও জোর দিয়েছে দেশটি।গতকাল সোমবার (১৮ সেপ্টম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইট) বার্তায় এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।প্রভাবশালী এই মার্কিন কূটনীতিক জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেছেন তারা।এদিকে, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর ডেরেক শোলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ সম্পর্কে বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ূ পরিবর্তনের অভিঘাত মোকাবেলার পাশাপাশি গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তাতে আলোচনা হয়।এর আগে, দুই মার্কিন কর্মকর্তা সাম্প্রতিক তাদের পৃথক ঢাকা সফরে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় জোর দিয়েছিলেন বলে কূটনীতিকেরা জানান।



