

জনস্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের 'লোটে নিউইয়র্ক প্যালেস' হোটেলে প্রধানমন্ত্রীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ব্রাউন ইউনিভর্সিটি মেডিকেল স্কুল কর্তৃপক্ষ। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।এর আগে, জাতিসংঘ সদর দফতরে কমিউনিটি ক্লিনিক বেসড মেডিকেল সার্ভিসেস বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উদ্ভাবনকে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে অনুসরণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সারাবিশ্বে এই ধারনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।


