রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে বাইডেনের ভোজসভায় অংশ নিয়েছেন শেখ হাসিনা
হেড অফ ডিজিটাল মিডিয়া


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত এক ভোজসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জো বাইডেন দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মিউজিয়াম অব আর্টে ভোজসভার আয়োজন করেন। তাতে অংশ নেন সরকার প্রধান। খবর বাসসের।৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে সন্ধ্যায় এই ভোজসভার আয়োজন করে মার্কিন প্রেসিডেন্ট। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে এ এ তথ্য জানিয়েছেন।ভোজসভায় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।


