Ad

মহামারি প্রতিরোধে সহযোগিতা কাঠামো তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pm
Durbin News

মহামারি প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরি করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কোভিড-১৯ মহামারি বিশ্বের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে হাজির হয়েছে। এই মহামারিতে বিশ্ববাসী অনেককে হারিয়েছে।তাই সামনে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়, সেজন্য অতীতের ভুলগুলো সুধরে বিশ্বকে সম্মিলিত শিক্ষা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতিসংঘ সদর দফতরের সম্মেলন কক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ে ৭৮তম ইউএনজিএ'র উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক মহামারি প্রতিরোধে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভাষণে সরকার প্রধান বলেন, করোনা পরিস্থিতি বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, প্রকৃতির একটি নিজস্ব সীমা রয়েছে। তাই প্রকৃতি থেকে শুরু করে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত বিশ্বের কেউই নিরাপদ নয়।পাঁচ অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, বিশ্বকে অবশ্যই উত্তম চর্চা বাড়িয়ে অতীতের ভুলগুলো শুধরে সম্মিলিত শিক্ষা নিতে হবে। এছাড়া যেকোনো মহামারিতে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে রেয়াতযোগ্য আন্তর্জাতিক অর্থায়নের ব্যবস্থা রাখতে হবে। একইসাথে মহামারি প্রতিরোধে সংশ্লিষ্ট পণ্যগুলোর ন্যায়সঙ্গত অবাধ প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বলেও জানান শেখ হাসিনা।শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ পুরুদ্ধারের ক্ষেত্রে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তাই শুরু থেকে জীবন বাঁচাতে ও জীবিকা রক্ষায় সরকার পরিকল্পিত ভারসাম্য বজায় রেখে কাজ করেছে। এ সময় দেশের ৪ কোটিরও বেশি নিম্ন আয়ের মানুষকে সরাসরি খাদ্য সহায়তা দেয়াসহ সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad