জাতীয়


অক্টোবরে ঢাকা আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

অক্টোবরে ঢাকা আসছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল
৭ অক্টোবর ঢাকায় আসছে ৬ সদস্যের মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে দলটি বাংলাদেশে আসবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

প্রায় এক সপ্তাহের সফরে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।

প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি পশ্চিমা দেশগুলো। সীমিত আকারে বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠিয়েছিল সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শপথের প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন ও শপথ সম্পন্ন হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এ বিষয়ে আলাদা কোনো শপথের প্রয়োজন নেই; এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনস্রোত

ভোরের আলো ফুটতেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে সেখানে।

তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।