Ad

বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশের মানুষও স্যাংশন দেবে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pm press at newyork
Durbin News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বলছে, নির্বাচন বানচালের চেষ্টা করলে স্যাংশন দেবে, সেখানে আমারও কথা থাকবে। দেশের বাইরে থেকেও যেন নির্বাচন বানচালের চেষ্টা না হয়, সে চেষ্টা হলে বাংলাদেশের মানুষও স্যাংশন দেবে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধরণ অধিবেশনে ভাষণ দেয়ার পর নিউইয়র্কে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।সরকার প্রধান বলেন, আমি দেখতে চাই, বাইর থেকে যেন নির্বাচন বানচালের চেষ্টা না হয়। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো; এই স্লোগান আমার দেয়া। আমি বহু কিছু মোকাবেলা করে উঠে এসেছি। আমাদের অভ্যন্তরীণ অনেক বাধা, সেটি অতিক্রম করেই কিন্তু সরকারে আছি। জনগণ ভোট দেবে... জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আবার ক্ষমতায় আসবে।যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় বা ঘাবড়ানোর কিছু নেই জানিয়ে মার্কিন ভিসানীতির একটি ভালো দিক আছে বলেও মন্তব্য করেন তিনি। বললেন, আমেরিকার স্যাংশন ঘোষণায় মানুষের জীবনগুলো বাঁচবে। এখন জামায়াত-বিএনপি অগ্নি সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করতে পারবে না। সেদিক থেকে তারা ভালো কাজ করেছে একটা।শেখ হাসিনা আরও বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা আছে, জনগণই ক্ষমতার মালিক, জনগণই রাষ্ট্রের মালিক। কাজেই নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের কিন্তু সাজা পেতে হবে। অবৈধভাবে আর ক্ষমতার দখলের সুযোগ অন্তত বাংলাদেশে নেই। এখন একটা গোলমাল সৃষ্টি করে অবৈধভাবে কেউ যদি ক্ষমতায় আসে, সংবিধান লংঘন করে... সে শাস্তির মুখোমুখি হবে। সে কথাটা ভুললে চলবে না। আমি অনেক সংগ্রাম করে গণতান্ত্রিক ধারা এনেছি। এই ধারা অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করা হয়েছে। যেখানে বিএনপি সরকার এক কোটি ভুয়া ভোটার করেছিল। আওয়ামী লীগ কারও ওপর নির্ভর করে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad