Ad

মার্কিন ভিসানীতির পদক্ষেপ খুবই ভালো: সালমান এফ রহমান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
salman-f-rahman
Durbin News

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগের পদক্ষেপকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল–পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা শুধু বাধার কথা তো বলেনি। তারা ভায়োলেন্সের কথা বলছে। এটা আমরা মনে করি খুবই ভালো। কারণ, প্রধানতম বিরোধী দল (বিএনপি) পাবলিকলি বলছে যে, আমরা নির্বাচন হতে দেবো না। যখন হতে দেবে না, কীভাবে হতে দেবে না? একটাই পথ আছে, তারা ভায়োলেন্স করে বাধা দেবে। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধেই তারা (আমেরিকা) ব্যবস্থা নেবে, এটা খুব ভালো। ডোনাল্ড লু গতকাল বলেছেন যে, এটা (ভিসা নীতি) সরকার, বিরোধী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আছে। অর্থাৎ যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে।তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি এবং প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে বলেছেন, সুষ্ঠু নির্বাচন তারা চায়, আমরাও চাই। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে স্যাংশন হবে।প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, জিএসপি সুবিধা ইউরোপের বাজারে পেলেও যুক্তরাষ্ট্রের পাওয়া যায় না। বিশ্বের অন্য রফতানিকারক দেশের সাথে প্রতিযোগিতা করেই বাজার দখল করেছে এ দেশের উদ্যোক্তারা। তাই এ ভিসানীতি আরোপের ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।প্রসঙ্গত, বাংলাদেশে সুষ্টু নির্বাচনের স্বার্থে গত মে মাসে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিভাবে জানায়, বাংলাদেশের ক্ষমতাসীন দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিরোধী দলের বেশ কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়া শুরু করেছে দেশটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad