

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ-ভারত ছাড়াও নেপাল, ভূটান ও চীনে অনুভূত হয়েছে এর কম্পন।এর আগে, গত ১৭ সেপ্টেম্বর মৃদু ভূমিকম্প অনুভূত হয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। টাঙ্গাইলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। তার আগের মাস আগস্টেও দেশে আঘাত হানে মৃদু মাত্রার আরেকটি ভূমিকম্প। সেটির উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের কাছেই।



