

তরুণ ও পরিবেশের উন্নয়নের জন্য কাজ করায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের মো. মাহির দাইয়ান।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের নেক্সট জেনারেশন ইয়ুথ লিডারশিপ’ অর্জন করেন।
বুধবার ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের নেক্সট জেনারেশন ইয়ুথ লিডারশিপ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়, যা ২৫ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়।
নেপালের কাঠমান্ডুতে টুরিজম বোর্ডে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী।
এ অনুষ্ঠানে মাহির প্রধান পুরস্কার পান। এ ছাড়াও বাংলাদেশের আরও বেশ কয়েক জনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া সামাজিক অঙ্গণে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য সংসদ সদস্য শামীম হায়দার চৌধুরী, সোলাইমান সোখন, জিএলটিএস -এর সিওও এডভোকেট মাহিন মেহেরাব অনিককে পুরস্কার ও সম্মাননা পদক প্রদান করা হয়।



