ইইউ প্রেসিডেন্টের আমন্ত্রণে ২৪ অক্টোবর ব্রাসেলস যাবেন প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


আগামী ২৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন।ব্রিফিংয়ে জানানো হয়, সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ এর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।



