ভারত-চীনের সঙ্গে সম্পর্ক কেমন, আ. লীগের কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আওয়ামী লীগের চিন্তা জানতে চেয়েছে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল। তবে, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। প্রতিনিধি দলটি কোনো প্রশ্ন করেনি, আর ক্ষমতাসীন দলও এ বিষয়ে কথা বলেনি।আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যায় মার্কিন প্রতিনিধি দল। বিকেল ৪টার দিকে তারা কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান।এরপর দুই পক্ষের বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে ড. শাম্মী আহমেদ আরও বলেন, বাংলাদেশের ফরেন পলিসি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত উপমহাদেশে যে রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক পর্যায়েও যাচ্ছে, এসব নিয়ে বাংলাদেশের কী ভূমিকা, বাংলাদেশ আওয়ামী লীগ কী চিন্তা করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে।একইসঙ্গে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক কেমন তা-ও জানতে চেয়েছে বলে জানান তিনি। বলেছেন, আমরা আমাদের বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আমাদের জাতির পিতা যেটা দিয়ে গেছেন, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এটাই ফোকাস করা হয়েছে।মার্কিন প্রতিনিধিদলে ছিলেন ইউএস ইনস্টিটিউট ফর পিসের (ইউএসআইপি) প্রতিনিধি জেফরি ম্যাকডোনাল্ড, ডেন মার্কি ও ইশা গুপ্তা।


