

বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশকে ‘ফরমায়েশি’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এনডিআই ও আইআরআই এর বিবৃতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। আরও বললেন, এটি তাদের মতামত। আমরা মনে করি না এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি নিয়ে হইচই করার কারণ নেই।যুক্তরাষ্ট্রে কোনও নির্বাচন পর্যবেক্ষক নেই জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, আমেরিকার লোকজন এসে যদি পর্যবেক্ষকের কথা বলে সেটি অত্যন্ত দুঃখজনক। কারণ, তাদের দেশে নির্বাচন পর্যবেক্ষক কোনোদিন নেয় না।পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সব পক্ষের সঙ্গেই আলোচনা করে। প্রয়োজন হলে ভবিষ্যতেও করবে।



