

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে। বুধবার (১৮ অক্টোবর) তার এ অপারেশন করার কথা। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার (অক্টোবর ১৭) সকালে সিঙ্গাপুরের এই হাসপাতালটিতে ভর্তি হন রাষ্ট্রপতি। বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অস্ত্রোপচার সম্পন্ন হবে।বঙ্গভবনের প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন। চিকিৎসার জন্য গত সোমবার তিনি সিঙ্গাপুর যান।



