

রাজধানীর নাখালপাড়া থেকে লাল-নীল রঙের ১৭৮ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। হেরোইনের প্রচলিত রঙ সাদা ও ধূসর। তবে এবারই এমন রঙের হেরোইন পাওয়া গেছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার আজিমুল হক জানান, এমন রঙের হেরোইনের চালান এবারই প্রথম পাওয়া গেছে।তিনি আরও বলেন, মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মফিজুল ইসলাম। তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত বাকি তিনজন হলেন, রুমি বেগম, ফারুক হোসেন এবং রিজিয়া খাতুন। মোট ১৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার মধ্যে ৮২৬ গ্রাম ছিল পুরিয়া আকারে।পুলিশও বিস্মিত, এ ধরনের হোরোইন আটকের ঘটনায়। আকর্ষণীয় করতে নাকি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই পন্থা, তারা বুঝতে পারছে না।পুলিশ জানিয়েছে, বিভিন্ন জিনিস ব্যবহার করে হেরোইনের রঙ পরিবর্তন করে ভোক্তাশ্রেণির কাছে বিশেষ আকর্ষণীয় করার জন্য তারা চেষ্টা করছে। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনী যাতে চিনতে না পারে, সে কারণেও এই চেষ্টা হতে পারে।ভিন্ন রঙের এই হেরোইন বেচাকেনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।


