

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার সোমবার (২৩ অক্টোবর) ইসি ভবনে অনানুষ্ঠানিকভাবে এ কথা জানান।নির্বাচন কমিশনার বলেছেন, সবাই নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ একটি বৈঠক করার কথা রয়েছে ইসির। তাতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।এছাড়া, সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী ৩০ অক্টোবর আরেকটি বৈঠক করবে ইসি। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।


