

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২২ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (২৩ অক্টোবর) সকাল ছয়টার মধ্যে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯৭০ পিস ইয়াবা, ৬ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬৪ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ৩৫ বোতল ফেন্সিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।


