

রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সেকেন্দার আলী মোল্লার ছেলে।সংঘর্ষে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত পুলিশ কনস্টেবল পারভেজের মাথায় আঘাত করা হয়েছিল। তার মরদেহ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।রাজধানীতে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।



